ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

ঝিকরগাছায় গাছে ধাক্কা লেগে প্রাইভেট কার খাদে, নিহত-১

সোহেল রানা
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের ঝিকরগাছায় গাছে ধাক্কা লেগে প্রাইভেট কার খাদে পড়ে ইফতেখার আল মামুন তুষার (৩৫)। নামে একজন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৮ আগস্ট) ভোরে যশোর বেনাপোল মহাসড়কের নবীব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষার যশোর রেলগেট তেঁতুলতলার মৃত- গোলাম মহিউদ্দিনের ছেলে। আহত সাহাজাদা (৩৭) রেলগেট পশ্চিমপাড়ার মৃত লুৎফার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বেনাপোল থেকে প্রাইভেটকার যোগে তুষার ও সাহাজাদা যশোরে ফিরছিলেন। নবীবনগর এলাকায় পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেয়ে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তুষার। গুরুতর আহত সাহাজাদাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঝিকরগাছা ফায়ার স্টেশনের সদস্য আবু সুফিয়ান বলেন, ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, খাদে পড়ে যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিকরগাছায় গাছে ধাক্কা লেগে প্রাইভেট কার খাদে, নিহত-১

আপডেট সময় : ০৮:৫৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫