ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সাধারণ সম্পাদক আতিউর রহমান নির্বাচিত

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০৩:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)-এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফবিএবি) কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ১০১ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদের ২টি ও সহ-সাধারণ সম্পাদক পদের ৭টি ভোট নষ্ট হয়। সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জি. এম. মইনউদ্দীন হিরু পান ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহিদুল ইসলাম রিপন পান ৬ ভোট।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি পদে কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান এবং অর্থ সম্পাদক পদে তাজেদুর রহমান মানিক। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ দিলওয়ার হোসেন শাহ, মোঃ সাফায়েত হোসেন সজিব এবং মোঃ আরিফুর রহমান। বিকেলে কমিশনাররা ফলাফল ঘোষণা করেন।

কোতয়ালী থানার পুলিশসহ গোয়েন্দা সংস্থার উপস্থিতে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন শ্রম দপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের শ্রম বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির। ভোটের ফলাফলের পর বিজয়ী প্রাথীদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হীরু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সাধারণ সম্পাদক আতিউর রহমান নির্বাচিত

আপডেট সময় : ০৩:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫