যশোরে স্বর্ণেরবারসহ চোরাচালানী মালামাল জব্দ, আটক-১
- আপডেট সময় : ০৪:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
যশোর সীমান্তে ১১৬.৬২ গ্রাম ওজনের একপিস স্বর্ণের বার, মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার যশোর সদর উপজেলার হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ (২৩) মানিকগন্জ জেলার সিংগাইর উপজেলার গবিন্দল প্রামের খলিল মিয়ার ছেলে। একই দিন সোমবার (১১ আগস্ট) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, শাড়ী, থ্রি-পিচ, চকলেট, মোবাইল, মোবাইলের চার্জার, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, যশ দোয়ারী জাল, সিটি গোল্ডের কানের দুল, হাইড্রোক্লোরাইড ক্যামিকেল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯৫,৫৭,৭৬৩/-(পঁচানব্বই লক্ষ সাতান্ন হাজার সাতশত তেষট্টি) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

















