ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বিরলে দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ১১:৪২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুরের বিরলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে উপজেলার ভান্ডারা ইউপি’র বুড়ি’র হাট বাজারে স্থানীয় শিশু কিশোরদের সাথে নিয়ে দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন দুর্ঘটনায় পঙ্গু হওয়া বালান্দোর গ্রামের আফসারুল ইসলাম।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিরল উপজেলা প্রতিনিধি এম, এ কুদ্দুস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিরল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, (দৈনিক জবাবদিহি) বিরল প্রতিনিধি সাদেকুল ইসলাম সুবেল, দপ্তর সম্পাদক, (দৈনিক আলোকিত দিনাজপুর) বিরল প্রতিনিধি, জহুরুল ইসলাম জহির, নির্বাহী সদস্য (মানবকন্ঠ) বিরল প্রতিনিধি, দীপঙ্কর রায় , নির্বাহী সদস্য (দৈনিক দেশের কন্ঠ) বিরল প্রতিনিধি, আব্দুল আজিজ ও নির্বাহী সদস্য (দৈনিক বাংলার দূত) বিরল প্রতিনিধি, মুসলিম হক।

ট্রাকের হেলপার হিসেবে কাজ করা আফসারুল গত ২০১৪ সালে একটি দুর্ঘটনায় দুই পায়ে চলার শক্তি হারিয়ে ফেলেন। চিকিৎসায় সহায়-সম্বল সব হারিয়ে এখন হুইল চেয়ার ব্যবহার করে বাড়ির পাশে বুড়ির হাট-বাজারে ছোট্ট একটি মোবাইল ফোন রিচার্জের দোকান চালান তিনি। গত ৪ আগষ্ট দৈনিক করতোয়ায় দূর্ঘটনায় পঙ্গু দিনাজপুরের যুবক আফসারুল বাঁচতে শিরোনামে পত্রিকার বিরল প্রতিনিধি এম এ কুদ্দুস এর প্রেরিত তথ্যে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

১২ আগষ্ট সেই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে তার হাতে কেক কাটিয়ে তাকে সম্মানিত করায় খুশিতে আবেক আপ্লুত হয়ে পড়েন তিনি। কেক কাটা শেষে অশ্রুসিক্ত চোখে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে নিজের জন্য দোওয়া ও সহযোগিতা কামনা করেন। পরে আলোচনা সভায় সভায় পত্রিকার বিরল প্রতিনিধি এম এ কুদ্দুস করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন দেশের বহুল পরিচিত দৈনিক করতোয়া সৃষ্টিলগ্ন থেকে সমাজের অন্যায় অনিয়ম, দূর্নীতি সহ অসহায়, বঞ্চিত নিপিড়ীত মানুষের কথা বলে আসছে। আজ এই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে এলাকার শিশু কিশোর দের সাথে নিয়ে দূর্ঘটনায় পঙ্গুত্ব হওয়া আফসারুলের মাধ্যমে কেক কাটিয়ে এক অসহায় ব্যক্তির মূখের হাসিটাই আজকের বড় সার্থকতা বলে মনে করি৷
আজকের দিনে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার। বক্তব্যো শেষে সকলকে করতোয়া পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান কার্যক্রমের ইতি টানেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫