ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বিরলের জীবন-মহলে অসামাজিক কার্যকলাপ ও দরবারশরীফ বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ১১:২৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ বিরলের জীবন-মহলে ও অসামাজিক কার্যকলাপ বন্ধসহ জীবন চৌধুরীর বিচার ও দরবারশরীফ বন্ধের দাবিতে এবং জীবন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতিবাদ সভা পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯ টা থেকে উপজেলার চককাঞ্চন জীবন মহল পার্কের সামনে পাল্টাপাল্টি এই কর্মসূচী করে সংশ্লিষ্টরা। সকল ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিরল উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ শেষে পরে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা এর নিকট স্মারকলিপি প্রদান করেন উপজেলার আলেম-ওলামাবৃন্দ। আর জীবন মহল পার্কের সাথে সংশ্লিষ্টরা ড. জীবন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রধান গেটের সম্মূখে প্রতিবাদ সভা করে বক্তব্য রাখেন। স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করায় কোনরকমের অপ্রীতিকর ঘটনাছাড়াই প্রতিবাদ সভার বক্তব্য শেষে অপরপক্ষের একটি বিক্ষোভ মিছিল ইসলাম প্রিয় তৌহিদী জনতার ব্যানারে বের হয়ে চককাঞ্চন মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি খায়রুজ্জামান, দিনাজপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাবিদ, বিরল উপজেলা সভাপতি মাওলানা হাসান আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আরমান আলী, ছাত্র আন্দোলনের সভাপতি ফারহান আব্বাস, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু রায়হান, উপজেলা যুব আন্দোলনের সেক্রেটারি ফজলে রাব্বিসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে আকুতি জানিয়ে মুনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৬ আগস্ট ২০২৫ শনিবার রাতে জীবন মহল পার্ক এর হোয়াইট হাউজ রিসোর্টে অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ম্যানেজার মোজাম্মেল হক ও সহকারী ম্যানেজারন জুয়েল রানা’সহ ০৭ জনকে কারাদন্ডসহ ৩৮ হাজার ৫০০ টাকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদন্ডাদেশ প্রদান করেন দিনাজপুরের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। এরপর ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিরল উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি প্রণয়ন করলে জীবন মহল পার্কে কর্মরত ব্যাক্তি ও তাদের পরিবার এবং শুভাকাঙ্খিগণ ড. জীবন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতিবাদ সভা পৃথকভাবে আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলের জীবন-মহলে অসামাজিক কার্যকলাপ ও দরবারশরীফ বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

আপডেট সময় : ১১:২৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫