ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

প্যান্টের পকেটে মিললো ৫পিস স্বর্ণেরবার,আটক-২

সোহেল রানা
  • আপডেট সময় : ১১:২৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা হতে ৮৩১ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ ২স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১৮ আগষ্ট) সকাল ৯টায় যশোরের কোতোয়ালী থানাধীন হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজবাড়ি জেলার সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) ও শরিয়তপুর জেলার নাড়িয়া উপজেলার শুভগ্রাম গ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির) একটি টহলদল যশোর কোতোয়ালী থানাধীন হামিদপুর বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৮৩১গ্রাম ওজনের ৫পিস স্বর্ণেরবার পাওয়া যায়। একই সাথে দুইটি মোবাইল ফোন ও নগদ ১৫হাজার ৭শত টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য-১,২২,২৫,৬৭২/- এক কোটি বাইশ লক্ষ পঁচিশ হাজার ছয়শত বাহাত্তর টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবত স্বর্ণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্যান্টের পকেটে মিললো ৫পিস স্বর্ণেরবার,আটক-২

আপডেট সময় : ১১:২৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫