ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

প্যান্টের পকেটে মিললো ৫পিস স্বর্ণেরবার, আটক-১

সোহেল রানা
  • আপডেট সময় : ০৫:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬৬৩ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ আফছার আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আফছার আলী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জিকরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল কোতোয়ালী থানাধীন খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় আফছার আলী নামে একজনের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৬৬৩ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণেরবার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৯৭,৫৪,০৫৬/-(সাতানব্বই লক্ষ, চুয়ান্ন হাজার, ছাপ্পান্ন টাকা।

এ ব্যাপারে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবত স্বর্ণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্যান্টের পকেটে মিললো ৫পিস স্বর্ণেরবার, আটক-১

আপডেট সময় : ০৫:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫