ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

কোমরে মিললো ৫পিস স্বর্ণেরবার, আটক-১

সোহেল রানা
  • আপডেট সময় : ১২:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ৫৮৫ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ রুবেল হোসেন (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে খুলনা-যশোর মহাসড়কের মুড়লী বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি’র)একটি বিশেষ টহলদল খুলনা-যশোর মহাসড়কের মুড়লী বাস স্ট্যান্ড এলাকায়
পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় রুবেল নামে একজনকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৫পিস স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৮৬,০৬,৫২০/-(ছিয়াশি লক্ষ ছয় হাজার পাঁচশত বিশ) টাকা টাকা ।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান,এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোমরে মিললো ৫পিস স্বর্ণেরবার, আটক-১

আপডেট সময় : ১২:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫