যশোর সীমান্তে মাদকসহ বিভিন্ন মালামাল আটক
- আপডেট সময় : ০১:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। রবিবার (২৪ আগস্ট) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল, ঘিবা, শাহজাদপুর, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালীর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার কীটনাশক আটক করে। আটককৃত মালামালের মূল্য ৫,৫৮,৬১০/-(পাঁচ লক্ষ আটান্ন হাজার ছয়শত দশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।











