ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বিরলে জীবন মহলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ১১:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ সুপরিচিত দিনাজপুরের বিরলের জীবন মহল ফ্যামিলি পার্কের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগষ্ট (মঙ্গলবার) জীবন মহল ফ্যামিলি পার্কে এক সাংবাদিক সম্মেলনে পার্কের স্বত্ত্বাধিকারি ড. আনোয়ার চৌধুরী জীবন বলেন, আজ বিশেষ প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি। দীর্ঘ ২৪ বছর মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ফ্রি এ্যাম্বুলেন্স সেবা, ভ্রাম্যমান মেডিকেলের মাধ্যমে অসহায়, দরিদ্র মানুষকে স্বাস্থ্য-সেবা ও ফ্রি ঔষধ, চক্ষু চিকিৎসা, শীতের কম্বল, কাপড়, সেমাই, চিনি, নগদ অর্থ সহায়তা দিয়ে আসছি। কাউকে খালি হাতে ফিরাইনি সাধ্যের মধ্যে অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। বিনিময়ে আমি কোনদিন কিছুই চাইনি।

তিনি আরো বলেন, গত জতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ব্যাপক সমর্থন পেয়েছি। আমি বিশ্বাস করি জনগণ আমাকে নির্বাচিত করেছে, কিন্তু আমার জয় ছিনিয়ে নেয়া হয়েছে। সামনের জাতীয় নির্বাচনের সময় ঘোষণার পর হতে নির্বাচনে অংশ না নিতে আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এরই অংশ হিসেবে গত ১৮ আগষ্ট তারিখ জীবন মহল রিসোর্টে এক নাটক সাজিয়ে আমার সম্মানহানির চেষ্টা করা হয়েছে। রিসোর্টে বোর্ডার আসবে, এটাই তো স্বাভাবিক। সমস্ত নিয়ম নীতি মেনেই এখানে ব্যবসা করা হয়। বোর্ডারদের জাতীয় পরিচয় পত্র দেখে তারপরে তাদের নাম ঠিকানা লেজারে লিপিবদ্ধ করেই রুম ভাড়া দেয়া হয় সেদিনও কোন ব্যত্যয় ঘটেনি। কিন্তু বোর্ডার রুমে আসার আধা-ঘন্টার মধ্যে পরিকল্পিতভাবে প্রশাসনের উপস্থিতি। বোর্ডার ব্যতীত, কোন অনিয়ম, মাদক বা অন্য কিছুর অস্তিত্ব না পেয়েও পরিকল্পিতভাবে ভ্রাম্যমান আদালত পার্কের কর্মচারীদের জেল-জরিমানা করে।
প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বোর্ডারের নাম-ঠিকানা, জাতীয় পরিচয় পত্রের কপি সমস্ত কিছুই লিপিবদ্ধ করা হয়। আমাদের কোন ত্রুটিই ভ্রাম্যমান আদালত, আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে পায়নি। আমাদের দায় কি? যারা জাল আই.ডি. দিয়ে অপরাধ করেছে, অপরাধের সাজা তো তার হবার কথা; কিন্তু তাকে কোন সাজা না দিয়ে ছেড়ে দেয়। কিন্তু দুঃখজনক হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি সমস্ত কিছুই মেনে নিলাম।
এরপরেও এই কুচক্রী মহল থেমে থাকলো না, তারা ভাড়া করা লোক দিয়ে জীবন মহল পার্কের সামনে এসে তা ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, ফেইসবুকে বিভিন্ন গ্রুপ তৈরী করে কুরুচীপূর্ণ প্রপাগান্ডা ছড়াচ্ছে। পরিশেষে তিনি আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় সকল ষড়যন্ত্রের অবসান চেয়ে জীবন মহল পার্কের সম্মুখে প্রতিবাদ সভা ও বিরল উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করবেন ড. জীবন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে জীবন মহলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫