ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ ভারতীয় নাগরিক আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্যসহ অমলেশ মণ্ডল (৩৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক অমলেশ মণ্ডল ভারতের উত্তর ২৪ পরগনার শুভনগর থানার শ্যামল মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রঘুনাথপুর বিওপি, আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ, মোবাইল ফোন, ভারতীয় রুপি, খাদ্যসামগ্রী, শাড়ি, থ্রি-পিস, ওষুধ, ‘চায়না দোয়ারি’ জাল ও কসমেটিকসসহ বিভিন্ন মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪,২৪,৫১৪ টাকা (চার লাখ চব্বিশ হাজার পাঁচশ চৌদ্দ) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

সীমান্তে বিজিবির এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। আটক অমলেশ মণ্ডলকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫