ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বেনাপোলে একজনকে গলাকেটে হত্যা

সোহেল রানা
  • আপডেট সময় : ১১:১৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ আগস্ট) আনুমানিক রাত আড়াইটার দিকে ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে মোঃ মিজানুর রহমানকে নিজ বাড়িতে কে বা কারা ধারালো ছুরি দিয়ে গলা কেটে ফেলে রেখে যায়। মিজানুর পেশায় একজন গরু ব্যবসায়ী এবং প্রতি শুক্রবার কসাইয়ের কাজ করতেন। ধারণা করা হচ্ছে, রাত আড়াইটা থেকে ৪টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী জানান, রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাওয়ার জন্য ভ্যান চালক গেটের বাইরে ডাকাডাকি করছিলেন। এ সময় উঠে বাইরে এসে দেখেন, তার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

প্রতিবেশী ইউনুস আলী বলেন, মিজানুর একজন গরু ব্যবসায়ী ছিলেন এবং সাপ্তাহিক গরু জবাইয়ের কাজ করতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে তার মহাজন ফোন দেন আনুমানিক দুইটার দিকে। ফোনে কথা হলেও পরে আর যোগাযোগ সম্ভব হয়নি। এরপর মহাজন তাকে আনার জন্য একটি ভ্যান পাঠান। ভ্যানচালক গেটে এসে ডাকাডাকি করলে তার বড় ভাই জুলু ডাক শুনে ওঠেন। একপর্যায়ে বাড়ির ভেতরে ঢুকে দেখা যায় মিজানুর গলা কাটা অবস্থায় মাটিতে পড়ে আছেন।

তিনি আরও বলেন, মিজানুর একজন ভালো মানুষ ছিলেন, কারও সঙ্গে কোনো ঝামেলা ছিল না। তাই ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। প্রশাসনের কাছে দাবি, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

বেনাপোল পোর্ট থানার (এসআই) রাসেদ বলেন, রাত ৪টার দিকে ডিউটি অফিসারের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোলে একজনকে গলাকেটে হত্যা

আপডেট সময় : ১১:১৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫