ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আঃ হামিদ
  • আপডেট সময় : ০৪:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সহ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মধুপুর পৌর শহরে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় শাখার গণঅধিকার পরিষদের সদস্যরা।

মধুপুর উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে সন্ধ্যায় মধুপুর বাসাবাড়ি মার্কেট এলাকার সম্মুখ হতে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা কর্মীরা। এসময় বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা মশাল নিয়ে অংশ গ্রহন করেন। মশাল হাতে বিক্ষোভ মিছিলটি মধুপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় আনারস চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মধুপুর উপজেলা শাখার এনসিপির প্রধান সমন্বয়ক সবুজ মিয়া, মধুপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একরামুল খান অনিক,টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সদস্য এস,এম,এ,হামিদ,জুলাই আন্দোলনের ছাত্র নেতা কামরান হাসান বর্ষন,জেলা ছাত্র সমন্বয়ক বুলবুল আহমেদ, শ্রমিক নেতা হাফেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫