ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

যশোরে ৪পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ১০:১৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ৪৬৬.৪৬ গ্রাম ওজনের ৪পিস স্বর্ণের বারসহ অমিত বিশ্বাস নামে (৩১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যা। মঙ্গলবার সকাল ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অমিত বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির) একটি টহলদল যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অমিত বিশ্বাস নামে একজনকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪৬৬.৪৬ গ্রাম ওজনের ৪পিস স্বর্ণেরবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭০,৩০,০১৮/-(সত্তর লক্ষ ত্রিশ হাজার আঠারো টাকা।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান,এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে ৪পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ১০:১৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫