ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

প্যান্টের পকেটে মিললো ২টি স্বর্ণেরবার, যুবক আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ২২৫.৩১ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ বাদশা শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাদশা শেখ রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পোদমদী গ্রামের সোহেল শেখের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি টহলদল
যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বাদশা শেখ নামে এক যুবককে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের পকেটে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২২৫.৩১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণেরবার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩৪,৫৪,৪৫২/-(চৌত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশত বায়ান্ন টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন , এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আসামীকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্যান্টের পকেটে মিললো ২টি স্বর্ণেরবার, যুবক আটক

আপডেট সময় : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫