ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন

রাণীশংকৈলে মানসিক ভারসাম্যহীন নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন অসহায় নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী তাঁর ভাইকে সঙ্গে নিয়ে থানায় এজাহার দায়েরের পর পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আসমা খাতুন (২১) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের এরশাদ আলীর মেয়ে। অসহায় আসমা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে থানার সামনের মেইন সড়ক থেকে স্থানীয় দুই ব্যক্তি—শওকত আলী ওরফে তরকারি (৪৫) ও নাজিরুল ইসলাম (৩৫)—প্রতারণার মাধ্যমে তাকে একটি চার্জার ভ্যানে তুলে অপহরণ করে। পরে তারা খুনিয়া দীঘি স্মৃতিসৌধসংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পর্যায়ক্রমে ধর্ষণ করে। প্রায় এক ঘণ্টা নির্যাতনের পর অভিযুক্তরা তাকে মেইন সড়কে ফেলে রেখে যায়। বাড়ি ফিরে আসমা ঘটনাটি তার মামাতো ভাই রেজাউল করিমকে জানান। পরদিন (১০ সেপ্টেম্বর) রেজাউল অভিযুক্তদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।  পরবর্তীতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী আসমা বাদী হয়ে অভিযুক্ত দুইজনের নামে রাণীশংকৈল থানায় এজাহার দায়ের করেন। রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এজাহার দায়ের পরপরই অভিযুক্ত শওকত আলী ওরফে তরকারিকে গ্রেপ্তার করে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি নাজিরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাণীশংকৈলে মানসিক ভারসাম্যহীন নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫