ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম

যশোরে যুবলীগ কর্মীকে জবাই করে হত্যা

সোহেল রানা
  • আপডেট সময় : ০৮:২৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ যশোরে রেজাউল ইসলাম (৪০) নামে এক যুবলীগ কর্মীকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম। ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দূর্বৃত্তরা রেজাউল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশেই তাকে জবাই করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল ইসলাম যুবলীগের কর্মী ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত সংশ্লিষ্টদের গ্রেফতারে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে যুবলীগ কর্মীকে জবাই করে হত্যা

আপডেট সময় : ০৮:২৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫