ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

ঠাকুরগাঁওয়ের ভূল্লীবাঁধে ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধি: মাছের পোনা রক্ষায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীবাঁধ এলাকায় প্রায় ৪ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ২৩টি অবৈধ চায়না রিং জাল ও ৭০টি কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসব জালের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার (৬ সেপ্টেম্বর ) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় নদীতে পাতানো নিষিদ্ধ জাল জব্দের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থান থেকেও অবৈধ জাল উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, ভূল্লী থানার এসআই ফণী ভূষণ সহ অনেকে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে অভিযান শুরু করা হয়। তবে অভিযানের খবর আগেই টের পেয়ে জাল মালিকরা পালিয়ে যায়।

পরে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে দেশীয় ছোট মাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে মারা যায়। এজন্য এসব জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ের ভূল্লীবাঁধে ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

আপডেট সময় : ০৬:৩৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫