ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর বিএনপির সম্মেলন, সভাপতি মির্জা ফয়সল-সম্পাদক পয়গাম

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ১২:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে মাধ্যমে সভাপতি পদে মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী নির্বাচিত হয়েছেন। এর আগে, মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মো. পয়গাম আলী যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী।

এদিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে সভাপতি পদপ্রার্থী একজন থাকায় আগেই মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে যান।

ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী ৩৫১টি ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসভাপতি আল মামুন ২৯১টি ভোট পান। অপর প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পেয়েছেন ১৬৬টি ভোট। আর আরেক প্রার্থী পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সম্মেলনে ৯ ঘণ্টা আগেই তার সাধারণ সম্পাদকের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

ঠাকুরগাঁও বিএনপির ৫টি উপজেলা ও ৩টি পৌর কমিটির মোট ৮০৮ জন কাউন্সিলর ভোট দেন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালে ২৪ মে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর বিএনপির সম্মেলন, সভাপতি মির্জা ফয়সল-সম্পাদক পয়গাম

আপডেট সময় : ১২:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫