ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক

ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ১২:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শ্যালো মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে কার্তিক চন্দ্র রায় (৫৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য সকালের সময় প্রতিনিধি’কে নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা এলাকার একটি ধানক্ষেতের বিল থেকে সাদেকুল নামে এক ব্যক্তির শ্যালো মেশির চুরি হয়। এ ঘটনার দায় নিয়ে ওই এলাকার কানাই রায় ও কার্তিক রায়- এ দু’পরিবারের মধ্যে প্রবল দ্বন্দ্ব সৃষ্টি হয়।

ঘটনার দিন রাতে কানাই চন্দ্রের ছেলে নিমাই চন্দ্র কার্তিকের ছেলে কপিলকে কুয়াভিটা চৌরাস্তায় ডেকে তার উপর সেলোমেশিন চুরির দায় চাপানোর চেষ্টা করে। এ খবর পেয়ে কার্তিক ও তার লোকজন ঘটনাস্থলে হাজির হয়। সেখানে উপস্থিত কানাই ও কার্তিক দু’পক্ষের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে কার্তিক গুরুতর আহত হন। সে অবস্থায় স্বজনরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ওসি আরশেদুল হক আরও জানান, ‘খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে। এনিয়ে নিহতের ছেলে বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। গ্রেপ্তারদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

আপডেট সময় : ১২:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫