যশোরে ১৭পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
- আপডেট সময় : ০২:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে
যশোরে ভারতে পাচারের সময় প্রায় ২কেজি ১.৯৩৪ কেজি ওজনের ১৭পিস স্বর্ণের বারসহ সঞ্জয় সরকার (৩৭) নামে পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সঞ্জয় সরকার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮ লাখ ৩১ হাজার ৮শত ২৮টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল দারাজহাট হাসান ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সঞ্জয় সরকার নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৭পিস স্বর্ণেরবার পাওয়া যায় । এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।


















