ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত স্যানিটারী ইন্সপেক্টর সেমাজুল হকের বিরুদ্ধে ড্রেনেজ অব্যবস্থাপনা ও জন্মনিবন্ধন সংশোধনে অর্থ আদায়ের অভিযোগ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত  পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরন বিতরণ বিরলে নোনাখাড়ি পুনঃ খননের উদ্বোধন পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ

উপদেষ্টার সামনেই সরকারি গাড়িতে মিলল মেয়াদোত্তীর্ণ ওষুধ, অতঃপর.

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ১২:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পশুর ওষুধ নিয়ে ঘুরছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তার। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সার্কিট হাউসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের মতবিনিময় সভায় ওই গাড়িতে চড়েই যোগ দিতে আসেন তিনি।

সভা শেষে ফেরার সময় গাড়িতে এসব ওষুধ নজরে আসে সংবাদকর্মীদের। ভিডিও ধারণ করতে বাধা দেন তিনি। এরপরে জানানো হয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারকে। পরে তিনি সব মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেন এবং জেলা প্রশাসনকে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন।

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তার উপদেষ্টাকে বলতে শোনা যায়, ‘গাড়িতে এসব ওষুধের বিষয়ে অবগত ছিলেন না। গাড়িচালকও তাকে এ বিষয়ে জানাননি।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কোনোভাবেই গাড়িতে বহন করা ঠিক হয়নি। এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানাকে ইঙ্গিত করে তিনি বলেন, ওষুধগুলো জব্দ করবেন। তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ওষুধ জব্দের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। উপদেষ্টার কড়া নির্দেশনা মোতাবেক কাজ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উপদেষ্টার সামনেই সরকারি গাড়িতে মিলল মেয়াদোত্তীর্ণ ওষুধ, অতঃপর.

আপডেট সময় : ১২:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫