ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

যশোরে বিদেশী মদসহ ভারতীয় নাগরিক আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ০১:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ১০ বোতল বিদেশী মদসহ উত্তম হালদার (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে যশোর কোতয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক উত্তম হালদার ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলার জীবন হালদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদস্যরা কোতোয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উত্তম হালদার নামে এক ভারতীয় নাগরিককে আটক করে। পরে তার ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১০ বোতল বিদেশী মদ পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে বিদেশী মদসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০১:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫