ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

কার্গো ট্রাকে মিললো দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক-২

সোহেল রানা
  • আপডেট সময় : ১১:৫৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোলে দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী সহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা। এসময় একটি কার্গো ট্রাক আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মাগুরা জেলার সদর উপজেলার হাজী রোড কলেজ পাড়া গ্রামের নাদের মোল্যার ছেলে ট্রাক চালক আব্দুল মালেক (৪৬) একই জেলার শিবরামপুর পাড়া এলাকার শুশান্ত কর্মকারের ছেলে হেলপার অন্তর কর্মকার (২৯)।

বিজিবি জানায়, গোপন সংবাদে ভিত্তিতে বেনাপোল বিওপির একটি বিশেয টহলদল ভবেরবেড় পৌর ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কার্গো সার্ভিসের একটি ট্রাক তল্লাশী করে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, মোটরসাইকেলের টায়ার ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য-দুই কোটি ৫৫ লাখ ৯শত ৩০ টাকা ।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চত করে বলেন, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কার্গো ট্রাকে মিললো দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক-২

আপডেট সময় : ১১:৫৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫