ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

যশোরে ভারতীয় নাগরিকসহ আটক-২, ফেনসিডিল মদ জব্দ

সোহেল রানা
  • আপডেট সময় : ১১:০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। শনিবার সকালে যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের নাদনঘাট উপজেলার ধোবা গ্রামের মৃত-পরিতোষ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদার (৩৪) ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুল গনি ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় নাগরিক সহ দুইজনকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিদের ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১২৫ বোতল ফেনসিডিল, ৪ বোতল বিদেশী মদ পাওয়া যায়।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চত করে বলেন, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে ভারতীয় নাগরিকসহ আটক-২, ফেনসিডিল মদ জব্দ

আপডেট সময় : ১১:০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫