ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

শার্শায় গাঁজা ও বিস্ফোরক দ্রব্যসহ আটক-১

সোহেল রানা
  • আপডেট সময় : ১২:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শা থেকে ১০কেজি গাঁজা ও দুই কেজি বিস্ফোরক দ্রব্য সহ শাহজাহান আলী (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

রবিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শাহজাহান আলী ওই গ্রামের মৃত-আনোয়ার আলী সরদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আনিসুর রহমান সঙ্গীয় (টুআইসি) (এএসআই) সিলন আলী ও (এএসআই) জামিনুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলার রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় আসামির বসতবাড়ির পশ্চিম পাশে খড়ির ঘর থেকে সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ১০কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য-প্রায় ৪ লক্ষ টাকা এবং বিস্ফোরক দ্রব্যের মূল্য-প্রায় ৬০ হাজার টাকা। ওই সময় আরেক অভিযুক্ত আব্দুর রাজ্জাক সরদার (৩৫), পিতা-মৃত আজির বক্স সরদার, একই গ্রামের বাসিন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম আটকের বিষয়টি নিশ্চত করে বলেন, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শায় গাঁজা ও বিস্ফোরক দ্রব্যসহ আটক-১

আপডেট সময় : ১২:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫