ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক

ঠাকুরগাঁওয়ে অর্ধ-গলিত মা–মেয়ের লাশ উদ্ধার

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ০৬:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের সিকদার হাট এলাকায় অর্ধ-গলিত অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর ) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে লাশ উদ্ধার করে। নিহতরা হলেন জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শমিলা রানী (৫০) ও তার মেয়ে প্রতিবন্ধী শাপলা রানী (২০)।

ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে অর্ধ-গলিত মা–মেয়ের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫