ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

বিরলে প্রতারণার অভিযোগে এক ভন্ড তান্ত্রিক আটক, থানায় মামলা।।

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরে বিরলে তান্ত্রিক পরিচয়ে প্রতারণা করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগে মিজানুর রহমান ওরফে মিজান (৫০) নামের এক ভন্ড তান্ত্রিককে আটক করেছে পুলিশ।

ভন্ড তান্ত্রিক মোঃ মিজানুর রহমান ওরফে মিজান বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বহবল দিঘী (আছুটিয়া) গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার একাধিক লোকের সাথে তান্ত্রিক পরিচয়ে জিনের মাধ্যমে গুপ্তধন পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা করে স্বর্ণের অলংকার ও নগদ অর্থ আত্মসাৎ করে আসছিলেন তিনি।

রবিবার এক ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমান মিজান’কে আটক করে পুলিশ।
এ খবর ছড়িয়ে পড়লে একে একে থানায় বাড়তে থাকে ভূক্তভোগীর সংখ্যা। পরে উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের সাত্তার আলীর ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, এক ভুক্তভোগীর অভিযোগে তাকে আটক করলেও আটকের পর তান্ত্রিক মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে বেশ কয়েকজন প্রতারিত ভূক্তভোগী থানায় মৌখিক অভিযোগ করছেন।
প্রতারণা ও আত্মসাতের মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং ৪২০/৪০৬।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে প্রতারণার অভিযোগে এক ভন্ড তান্ত্রিক আটক, থানায় মামলা।।

আপডেট সময় : ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫