ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক

নিখোঁজের ৫দিন পর ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সোহেল রানা
  • আপডেট সময় : ০৩:৫৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছায় বায়সা-চাঁদপুর গ্রামে একটি নবনির্মিত বাড়ি থেকে মাসুদ রানা (২১) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আফিল পোল্ট্রি ফার্মের পিছনে প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত বাড়ির ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ রানা শার্শা উপজেলার উলাশী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,শুক্রবার বিকালে বাড়িটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তারা ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে নিহতের বাবা নুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তার ছেলে মাসুদ রানার বলে সনাক্ত করেন। পরিবারের বরাতে জানা গেছে, মাসুদ রানা গত (৬ অক্টোবর) দুপুর থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয়ে গত (৭ অক্টোবর) শার্শা থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মাদ গাজি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিখোঁজের ৫দিন পর ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫