ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

মধুপুরে ৪ টি ফার্মেসী মালিককে  ১৮ হাজার টাকা জরিমানা করেছে  মোবাইল কোর্ট 

আঃ হামিদ
  • আপডেট সময় : ০২:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর  উপজেলার দুটি  বাজারে ৪ টি ফার্মেসী মালিককে  ১৮ হাজার টাকা জরিমানা করেছে  মোবাইল কোর্ট।  রবিবার (১২ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার লাউফুলা বাজারের মনির মেডিকেল হল,  ইনান মেডিকেল হল ও জামাল মেডিকেল হল এবং চাপড়ী বাজারের সুধাংশু মেডিকেল হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির অপরাধে   ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুসারে ৪টি ফার্মেসির মালিককে মোট ১৮,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর  উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন মোঃ আবু জাফর, ঔষধ তত্ত্বাবধায়ক (ভেট), জেলা ঔষধ তত্ত্বাবধায়ক অফিস, টাঙ্গাইল। মোবাইল কোর্ট পরিচালনার সময় সহযোগিতায় ছিল মধুপুর থানা পুলিশের একটি দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুরে ৪ টি ফার্মেসী মালিককে  ১৮ হাজার টাকা জরিমানা করেছে  মোবাইল কোর্ট 

আপডেট সময় : ০২:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫