ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক

পীরগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭ জন

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ০৪:২১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ চলে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ এবং ছাত্রদল কর্মী শ্রাবণ ও শুভ গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে মেয়ে বন্ধু নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষের সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে ইদিক-সেদিক ছুটোছুটি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনার ভিডিও ধারণ করার সময় দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি বাদল হোসেনের মোবাইল ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলা ছাত্রদলের ( কমিটি না থাকায়) সাবেক সভাপতি সূর্য বলেন,এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বিষয়টি আমি যতদূর শুনছি এটা ব্যক্তিগত ইসু নিয়ে ঝামেলা ব্যক্তিগত ইসুর দায় সংগঠনের না ।

এই বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, বিষয়টি নিয়ে আমি এখনও বিস্তারিত জানতে পারিনি। এটা নিয়ে খোঁজ নেয়া হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ক্ষমা করা হবেনা। অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অঘটন না ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭ জন

আপডেট সময় : ০৪:২১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫