ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক

শার্শায় নিখোঁজের ৪দিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সোহেল রানা
  • আপডেট সময় : ০৯:৪৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় নিখোঁজের চারদিন পর আব্দুল্লাহ (২৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোম্বর) সকালে উপজেলার কাজিরবেড় গ্রামের একটি পরিত্যক্ত ভবনের কক্ষে শীটের বাক্সের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ১০ অক্টোবর সকাল থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। নিহত আব্দুলাহ উপজেলার সরদার গাতিপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে। সে পেশায় একজন মটরভ্যান চালক ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানান, নিহত আব্দুল্লাহ গত ১০ অক্টোবর সকালে মটরভ্যান নিয়ে জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেননি। এছাড়াও তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।পরে আব্দুলাহর পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান না পেয়ে গত ১১ অক্টোবর শার্শা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করে আব্দুলাহর পিতা ইউনুচ আলী।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও জড়িতদের সনাক্তে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শায় নিখোঁজের ৪দিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫