ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক

বিরলে সীমান্ত এলাকায় অটোচালককে হত্যা করে অটো ছিনতাই চেষ্টা!! দুই ছিনতাইকারী আটক

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০৭:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলের ধর্মপুর শালবন সীমান্তবর্তী এলাকায় এক অটোচালককে হত্যার চেষ্টা করে অটো ছিনতাই করে পালানোর চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করে স্থানীয় জনতা, বিজিবি সদস্যদের সহায়তায় পুলিশে হস্তান্তর।

মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় দিনাজপুর শহর হতে বিরলের শালবন ঘুরতে যাওয়ার কথা বলে যাত্রী বেশে অটোরিকশায় উঠে দুই ছিনতাইকারী পথিমধ্যে যাত্রীরা তাকে জোরপূর্বক (অটোসহ) শালবাগান (সাতদাগ) নামক এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে তারা অটো চালককে টাকা দিতে বললে তার কাছে টাকা না থাকায় ছিনতাইকারীরা তাকে বাড়িতে ফোন করে টাকা আনার জন্য জোর করে। অটো চালক ছিনতাইকারীদের কথা অনুযায়ী ফোন না করায় তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷

আহত অটোচালক দিনাজপুর শহরের সুইহারী (খালপাড়া, সরকারি কলেজ সংলগ্ন) এলাকার মোঃ সুমন ইসলাম এর ছেলে মোঃ নভেল (৩০)। দীর্ঘ ৪ ঘন্টা পর দুপুরে স্থানীয় জনতা ২ ছিনতাইকারীকে চিহ্নিত করে বনের মধ্য হতে আটক করে দিনাজপুর ব্যটালিয়ন (৪২ বিজিবি)’র এনায়েতপুর বিওপি সদস্যের মাধ্যমে পুলিশে হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন- দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার বাবুল হোসেন এর ছেলে শ্রাবন ইসলাম (৩০) ও একই এলাকার নাসিম খান এর ছেলে নভেল (৩০)।

এবিষয়ে বিরল থানার আব্দুস ছবুর, আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ প্রস্তুতি চলমান রয়েছে৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে সীমান্ত এলাকায় অটোচালককে হত্যা করে অটো ছিনতাই চেষ্টা!! দুই ছিনতাইকারী আটক

আপডেট সময় : ০৭:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫