ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ০৯:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বাদল হোসেনকে লাঞ্ছিত করা, শহরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং শান্ত পীরগঞ্জকে অশান্ত করার পায়তারার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুল কবির, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, জেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল শান্ত, নুর নবী রানা, মুজিবুর রহমান, বাদল হোসেন, সিহাব, সাকিব, ব্যবসায়ী সুলতান আলমগীর সহ অনেকে।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুর রহমান মানিক।

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতা সহ স্থানীয়রা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের হাত থেকে মোবাইল ও প্রেসকার্ড কেড়ে নিয়ে শুধু একজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়নি এটি গণমাধ্যমের মর্যাদার ওপর আঘাত করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত মেনে নেওয়া হবে না।
তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের এবং যারা শহরের বুকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষের মনে ভয় সঞ্চার করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি দেন, যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৯:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫