ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

শার্শার লক্ষণপুর তৃপ্তির উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

সোহেল রানা
  • আপডেট সময় : ০৩:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের হরিনাপোতা, মান্দারতলা ও বহিলাপোতা এলাকায় একাধিক উঠান বৈঠকে অংশ নেন। লক্ষণপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই-এর সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি বলেন, দেশের উন্নয়নের হাতকে শক্তিশালী ও সুপ্রসন্ন করতে এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। তারেক রহমান ঘোষিত ৩১ দফা হলো একটি আধুনিক, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণের রূপরেখা। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের বার্তা পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, একটি মৌলবাদী দল নির্বাচনী প্রক্রিয়ায় ছলনা ও বিভ্রান্তি সৃষ্টি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। জনগণকে তাদের ফাঁদে না পড়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন নির্বাচন হবে গণতান্ত্রিক আন্দোলনের সফলতার প্রধান হাতিয়ার। জনগণের ন্যায্য ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক শক্তি আবারও দৃঢ় হবে।

গত ১৭ বছর ধরে জনগণ স্বৈরাচারের শৃঙ্খলে বন্দি ছিল। এখন সেই স্বৈরাচারের অনুসারীদের সাথে মৌলবাদী শক্তি হাত মিলিয়েছে। শার্শার জনগণ এবার তাদের জবাব দেবে নিজেদের ভোটের মাধ্যমে, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে।

এ সময় উপস্থিত ছিলেন,শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা,সাংস্কৃতি বিষয়ক আবুল কালাম, বাগআঁচরা ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কাইবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, সহ-সভাপতি মিজানুর রহমান ও সুলতান মাস্টার,যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক এস,এম আঃ হক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক বিপ্লব হোসেনসহ বিএনপির সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শার লক্ষণপুর তৃপ্তির উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৩:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫