ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

কোমরে মিললো ৮পিস স্বর্ণেরবার, আটক-১

সোহেল রানা
  • আপডেট সময় : ০৯:৩০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১.০২০ কেজি ওজনের ০৮পিস স্বর্ণেরবার ও ১.৪৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের আংটিসহ শেখ ওলিউল্লা (৫৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার সকালে যশোরের মুড়লী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওলিউল্লাহ সাতক্ষীরা জেলার সদর উপজেলার মধ্যকটিয়া গ্রামের আরিজুল্লাহ শেখের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ওলিউল্লাহ নামে একজনকে আটক করে। পরে তার কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ১.০২০ কেজি ওজনের ০৮পিস স্বর্ণেরবার ও ১.৪৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের আংটি পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য- ১,৮৩,০২,৩৪১/- এক কোটি, তিরাশি লক্ষ, দুই হাজার, তিনশত একচল্লিশ টাকা ।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চত করে বলেন,এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোমরে মিললো ৮পিস স্বর্ণেরবার, আটক-১

আপডেট সময় : ০৯:৩০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫