ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বেনাপোলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

সোহেল রানা
  • আপডেট সময় : ০৮:৪১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোলের ঘিবা গ্রাম থেকে আব্দুল আলিম (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকালে ঘিবা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল আলিম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মেইন রাস্তার পাশে অবস্থিত আজিজুর রহমানের পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৪১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫