সংবাদ শিরোনাম ::
ধান রাখা গোলাঘরে মিললো পিস্তল,আটক-১
সোহেল রানা
- আপডেট সময় : ০৯:৩৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিস্তলসহ আতাউর রহমান (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক আতাউর ওই গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন্থ দৌলতপুর বিওপির বিজিবির একটি দল দৌলতপুর উত্তরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।এসময় ধান রাখার গোলাঘরে তল্লাশি করে পিস্তলসহ আতাউর রহমান নামে এক যুবককে আটক করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

















