ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

৪০ তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে নিউইয়র্ক। ২৬ অক্টোবর ফোবানা সেন্ট্রাল কমিটির এক বিশেষ এজিএম-এ (ভার্চুয়ালি) এই সিদ্ধান্ত হয়।
উক্ত সভায় বিগত কানাডা সম্মেলনের এজিএম এ ফোবানার সংবিধান, গঠনতন্ত্র ও কমপ্লায়েন্স এর সাথে অসামঞ্জস্যপূর্ণ কিছু বিষয়ে সংশোধনী আনা হয়। যেমন কোন সংগঠনকে ফোবানা সম্মেলন হোস্ট করতে হলে সেই সংগঠন কে কমপক্ষে ফোবানা নির্বাহী কমিটিতে পরপর দুই বছর মেম্বার হিসেবে সার্ভ করতে হবে। সেই বিবেচনায় ফোবানার সবচেয়ে পুরনো সংগঠন পরপর ৭ বার ফোবানা নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বে থাকা এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ (নিউইর্য়ক) ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ।

ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব জাকারিয়া চৌধুরী (নিউ নিউইয়র্ক) এক্সিকিউটিভ সেক্রেটারি জনাব দেওয়ান মনিরুজ্জামান (কানাডা) ভাইস চেয়ারম্যান জনাব সাদেক খান (ওয়াশিংটন ডিসি) জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি যথাক্রমে আমিনুল ইসলাম কলিন্স ও সুব্রত তালুকদার (নিউইয়র্ক), ট্রেজারার মোঃ সাজ্জাদুল হাসান (ফ্লোরিডা) ৪০ তম ফোবানা সম্মেলনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন এনআরবি অ্যাসোসিয়েশন ইউএস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক জনাব নুরুল আমিন বাবু (নিউইয়র্ক)।

এছাড়া ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী কর্তৃক আনিত প্রস্তাব (মেম্বারশিপ ক্রাইটেরিয়া) সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবে বলা হয় ৫২ এর মহান ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী সংগঠনসমূহ শুধু ফোবানার সদস্য হতে পারবেন। সভায় উপস্থিত প্রায় সকল সদস্য ফোবানার সংবিধানকে সমুন্নত রেখে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ফোবানার ধারাবাহিকতা রক্ষা করে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

ফোবানা সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান বলেন- আমরা মুক্তিযুদ্ধের চেতনায় যে বাঙালি সংস্কৃতিকে লালন করি সে সংস্কৃতি উত্তর আমেরিকার বাঙালি তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী উত্তর আমেরিকায় মুক্তিযুদ্ধের চেতনার প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এই ফোবানার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য উদাত্ত আহবান জানান ।

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানার ৪০তম সম্মেলনকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় যুক্তরাষ্ট্র ও কানাডার ফোবানাভুক্ত ৩১টি সংগঠনের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও পরিচালনা করেন ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪০ তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে

আপডেট সময় : ০১:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫