জাতীয় দৈনিক “ঘোষনা” পত্রিকায় বিরল উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন লুৎফর রহমান
- আপডেট সময় : ০৯:৪৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ঘোষনা পত্রিকার বিরল উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন । মঙ্গলবার ২৮(অক্টোবর) দৈনিক ঘোষনা’ পত্রিকার কর্তৃপক্ষ স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদান করা হয়েছে।
মোঃ লুৎফর রহমান, এর আগে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক “সাদা কাগজ” পত্রিকায় দীর্ঘ সময় মফস্বল সম্পাদকের দায়িত্ব পালণ করেছেন। এছাড়াও তিনি সাপ্তাহিক বিশ্ব বার্তা, দৈনিক জনতার নিশ্বাস” সহ বিভিন্ন পত্রিকায় সফলতার সাথে কাজ করেছেন। বর্তমানে তিনি বিরল প্রেসক্লাবের একজন সদস্য।
মঙ্গলবার তিনি ঢাকা থেকে প্রকাশিত সাহিদুল ইসলাম, টেপা সম্পাদিত, দীর্ঘ ৩২ বছর ধরে প্রকাশিত জাতীয় দৈনিক ঘোষনা” পত্রিকার বিরল উপজেলা সংবাদ দাতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া লুৎফর রহমান, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন। সত্য প্রকাশের মাধ্যমে উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড, সুদ, ঘুষ দূর্নীতি, নির্মূলে ভুমিকা রাখতে পারেন সে-জন্য উপজেলার সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

















