ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

অপরাধ দমনে সামাজিক মঞ্চের পদযাত্রা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসবাদ, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংসহ সমাজের সব অনিয়ম-অপরাধের বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত হলো বিশাল পদযাত্রা ও সমাবেশ।

রবিবার (২ তারিখ) বেলা সাড়ে তিনটায় ধানমন্ডি লেকপাড়ের জিগাতলা বাসস্ট্যান্ডের বিপরীত দিক থেকে পদযাত্রা শুরু হয়। হাজারো নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে “ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা”র দাবিতে অংশ নেন। পদযাত্রাটি জিগাতলা মোড় থেকে সায়েন্সল্যাব মোড় পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গেটে এসে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় গেটে এসে সামাজিক মঞ্চ কেন্দ্রীয় সংসদের আয়োজনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক মঞ্চের সভাপতি, অভিনেতা পারভেজ আবির চৌধুরী।

সভায় আরও বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কে এম জাকির, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাবেক অতিরিক্ত সচিব এনামুল হোসেন, চিত্রনায়ক মারুফ আকিব, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বাদল, অ্যাডভোকেট আনন্দ পাঠান, বদরুল আলম চৌধুরী ও অ্যাডভোকেট মাহিমা বাঁধন।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল বলেন,চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের ঠিকানা হবে জেলখানা তারা স্বাধীন বাংলার মুক্ত পরিবেশে ঘোরাফেরা করতে পারবে না।

সভাপতি পারভেজ আবির চৌধুরী বলেন, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করুন, তাদের অপরাধ চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করুন।

সমাবেশে বক্তারা বলেন, সমাজ থেকে দুর্নীতি ও অপরাধ নির্মূল করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ, অপরাধী চিহ্নিতকরণ এবং কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। তারা ন্যায্য, নিরাপদ ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপরাধ দমনে সামাজিক মঞ্চের পদযাত্রা

আপডেট সময় : ০২:২৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫