ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের

বিএনপির মনোনীত প্রার্থী পিনাক চৌধুরীর সাথে তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমানের সৌজন্য সাক্ষাৎ

সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০৪:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা তাঁতী দলের আহবায়ক ও পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান।

বুধবার সন্ধ্যায় বিরলে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা জানান লুৎফর রহমান। এসময় বিরল উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লুৎফর রহমান জানান, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ লালন করে রাজনীতি করি, এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের সকল নির্দেশনা রাজনৈতিক ভাবে পালণে সর্বদা প্রস্তুত থাকি।
ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়, এই কথা মনে প্রাণে ধারণ করি। দিনাজপুর-২ আসনের মনোনীত প্রার্থীর নাম ঘোষণার আগে বিভিন্ন নেতাকর্মী মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং দলের বিভিন্ন নেতাকর্মী একেকজন মনোনয়ন প্রার্থীকে সমর্থন করেছেন। তবে ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এসময় দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক) নাম ঘোষণা করা হয়। এবং তার পরবর্তী কেন্দ্র থেকে ঘোষণা করা হয় প্রত্যেক আসনে মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশনা দেন। দলীয় সিদ্ধান্ত অনুসরণ করেই আমার আজকের এই সৌজন্যে সাক্ষাৎ। তিনি আরও জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দিনাজপুর-২ বিরল বোচাগঞ্জে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরীর বিজয় সুনিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে৷ তিনি বিরলের জাতীয়তাবাদী দল বিএনপির সহ অঙ্গসহযোগি সংগঠনের নেতা ও কর্মীদের সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান৷ এবং উপজেলার আপামর জনগণের কাছে ধানের শীষে প্রতীকে ভোট ও সমর্থন কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির মনোনীত প্রার্থী পিনাক চৌধুরীর সাথে তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৪:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫