ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে স্বর্ণের বারসহ আটক-৩,প্রাইভেটকার জব্দ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত স্যানিটারী ইন্সপেক্টর সেমাজুল হকের বিরুদ্ধে ড্রেনেজ অব্যবস্থাপনা ও জন্মনিবন্ধন সংশোধনে অর্থ আদায়ের অভিযোগ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত  পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরন বিতরণ বিরলে নোনাখাড়ি পুনঃ খননের উদ্বোধন

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

সোহেল রানা
  • আপডেট সময় : ০৪:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শার্শা থানা বিএনপির অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শার্শা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্ব। এবং বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-১ (শার্শা) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

যশোর-১ (শার্শা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙে দিয়েছিল এবং সেই বিপ্লবের মধ্য দিয়েই মুক্তি পান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি জনগণের আস্থা ও সেনাদের সমর্থনে জাতির নেতৃত্ব গ্রহণ করে গণতন্ত্র, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের ভিত্তি স্থাপন করেন।

তিনি বলেন, ৭ নভেম্বর আমাদের শেখায় যখন জনগণ ও সৈনিক ঐক্যবদ্ধ হয়, তখন কোনো অন্যায় বা অবিচার স্থায়ী হতে পারে না। আজ সেই চেতনা থেকেই আমাদের আবারও জেগে উঠতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র বিপন্ন, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করা হয়েছে। এই অবস্থায় জনগণের অধিকার পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যশোর–১ (শার্শা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি। আমি আপনাদের সন্তান, আপনাদের সেবক। আপনাদের ভালোবাসা, আস্থা ও ভোটই হবে আমার শক্তি।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “চলুন, আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে একটি নতুন গণতান্ত্রিক বিপ্লব গড়ে তুলি। যেখানে থাকবে মানুষের অধিকার, ন্যায়বিচার ও উন্নতির নিশ্চয়তা।”

বক্তৃতার শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশপ্রেম, ন্যায় ও গণতন্ত্রের পথে ঐক্যবদ্ধ থাকার শপথ ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদ চিরজীবী হোক, গণতন্ত্রে বিজয় হোক, আল্লাহ আমাদের সহায় হোন।”

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন তাজ, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মণ্ডল,উপজেলা বিএনপির উপদেষ্টা মইনুদ্দিন মনু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস,এম আঃ হক, ডিহি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হেলাল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক জনি হায়দার, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

আপডেট সময় : ০৪:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫