ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক

বিসিআরএ সম্মাননা পেলেন মো জাহিদুল ইসলাম

হৃদয় খান
  • আপডেট সময় : ০৮:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেইলি সানের সাংবাদিক মো জাহিদুল ইসলাম সাংবাদিকতায় অবদানস্বরূপ ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন । গত ৮ নভেম্বর তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। এ সময় পাশে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই স্বীকৃতি প্রদান করা হয়।
পুরস্কার সম্পর্কে জাহিদুল ইসলাম বলেন, ‘বিসিআরএ- আমাকে যে সম্মান দিয়েছে, এর জন্য আমি সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই স্বীকৃতি কেবল আমার জন্য একটি পুরস্কার নয়- এটি একটি অনুপ্রেরণা। আমার কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে যে পুরস্কার দেওয়া হয়েছে, তা আমাকে আমার কাজের প্রতি আরও কর্তব্যপরায়ণ হতে উৎসাহিত করবে। আমি এই পুরস্কার পেয়ে খুবই খুশি এবং সম্মানিত বোধ করছি।’
যশোরে জন্মগ্রহণ করা জাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বাংলা পত্রিকা দৈনিক সমাচারের মাধ্যমে ২০১০ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে কাজ করেন ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডেতে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে। জাহিদুল বর্তমানে দেশের প্রধান ইংরেজি দৈনিকগুলোর মধ্যে অন্যতম দ্য ডেইলি সানে সিনিয়র সহ-সম্পাদক (বিনোদন সম্পাদক) হিসেবে কর্মরত।
সাংবাদিকতায় অবদানস্বরূপ মো জাহিদুল ইসলাম আরও যে সকল অ্যাওয়ার্ড পেয়েছেন তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার-২০২৩, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪, বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড, এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫ এবং মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫ ।
মো জাহিদুল ইসলাম বর্তমানে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিআরএ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বৃহত্তর যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিআরএ সম্মাননা পেলেন মো জাহিদুল ইসলাম

আপডেট সময় : ০৮:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫