ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

নদীর পাড় থেকে নবজাতক শিশু উদ্ধার

সোহেল রানা
  • আপডেট সময় : ০২:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল পোর্টথানার পৌর এলাকার ২নং ওয়ার্ডের গাজীপুর ও নামাজ গ্রামের মাঝে অবস্থিত হাকড় নদীর পাড় থেকে এক নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। এ মহতি উদ্যোগের কাজটি করেছেন যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান।

বুধবার (১২ নভেম্বর) সকালের দিকে ঐ এলাকার মানুষ শিশুটিকে হাকড় পাড়ে পড়ে থাকতে দেখে। সেখানে বসবাসকারী আলী হোসেন কালু নামের একটি পরিবারের লোকজন সাহসিকতার সাথে শিশুটিকে উদ্ধার করে দত্তক হিসেবে তাদের কাছে রাখে।

এলাকার মানুষ বেনাপোল পৌরসভায় জানালে,পৌর কার্যালয়ের দায়িত্বে থাকা প্রশাসক এবং শার্শা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান ঘটনাস্থলে পৌছে শিশুটি’র খোঁজ-খবর নেন।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান জানিয়েছেন,নবজাতকের স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে খোজ খবর নেওয়া হয়েছে।চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটি সুস্থ আছে। আপাতত প্রশাসনের মনিটরিং ও আর্থিক সহায়তায় উদ্ধারকারী পরিবারের কাছে নবজাতক শিশুটি আছে। পরবর্তীতে উপজেলা শিশু কল্যান বোর্ডের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বেনাপোল পোর্টথানা পুলিশের (এসআই) মানিক কুমার সাহা জানান,ওই এলাকায় বসবাসকারী দত্বক আলী হোসেন কালু (৪৮) পিতা-মো. ছিদ্দীক, মাতা-মোছা. নুরজাহান খাতুন, সাং-গাজীপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর অত্র থানায় হাজির হয়ে এই মর্মে জানায় যে, বুধবার(১২ নভেম্বর) সকাল ৭ টার দিকে তার বসত বাড়ীর পার্শ্বে বাশ বাগানের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়।

আলী হোসেন ও তার স্ত্রী নারগিস বেগম সহ স্থানীয় লোকজন উক্ত বাশ বাগানের মধ্যে গিয়ে দেখতে পায় একজন পাগলী (বুদ্ধি প্রতিবন্ধি) মহিলা শুয়ে আছে এবং পাশে তার নবজাতক সন্তান পড়ে আছে। তখন আলী হোসেনের স্ত্রী সহ আশে পাশের লোকজন মিলে বস্ত্রহীন পাগলীর শরীরে কাপড় পরিয়ে বাচ্চার নাড়ি কাটা হয়। পরবর্তীতে পাগলী তার বাচ্চার মুখ দেখে বাচ্চাকে রেখে উক্ত স্থান হতে অজ্ঞাতস্থানে চলে যায়। অনেক খোজাখুজি করে পাগলীকে কোথাও খুজে না পেয়ে বাচ্চাটিকে তাদের (আলী হোসেন কালু) হেফাজতে রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নদীর পাড় থেকে নবজাতক শিশু উদ্ধার

আপডেট সময় : ০২:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫