ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

শার্শার নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকান্ড, নথিপত্র পুড়ে ছাই

সোহেল রানা
  • আপডেট সময় : ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিস আসতে আসতে অগ্নিকান্ডে ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট, আসবাবপত্রসহ কক্ষের সব গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। জন্ম নিবন্ধনের আবেদনের নথিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

নিজামপুর ইউনিয়ন পরিষদের সচিব এস.এম. জাহাঙ্গীর আলম বলেন, সকালে দফাদার ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনের ধোয়া দেখতে পান। পরে নিচে নেমে এসে দেখেন সচিবের কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে কক্ষের অনেক কিছু পুড়ে গেছে। কোনো সহযোগিতা না পেলে জনগণকে সেবা দেওয়া খুব কঠিন হয়ে পড়বে।

নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে থাকা অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

শার্শা থানা;পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে এটি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারপরও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শার নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকান্ড, নথিপত্র পুড়ে ছাই

আপডেট সময় : ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫