ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি- শাকিল, সাধারণ সম্পাদক- জুয়েল

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ০৪:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম শান্ত নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ।

এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল হাসান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তারেক হোসেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ বলেন, নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশন, আমাদের সময় ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি শাকিল আহমেদ।

সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল ইসলাম শান্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রহিম শুভ পেয়েছেন ৭ ভোট ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জুনাইদ কবির পেয়েছেন ৪ ভোট।

সাকের উল্লাহ বলেন, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক লোকায়ন পত্রিকার প্রতিনিধি তারেক হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াদুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক দেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি মাজেদুর রহমান মাজেদ, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এনটিভির অনলাইন প্রতিনিধি আব্দুল্লাহ আল সুমন, অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আজিজ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ লাইভ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আসিফ জামান, ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক শেয়ারবিজ পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জিনিউজ বিডি টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবু সাঈদ।

এছাড়াও ৩টি নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি রহিম উল আলম খোকন, দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধিন এস.এম মোক্তাদেরুজ্জামান রাসেল ও দৈনিক শুভদিন পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম দুলাল।

প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ বলেন, বিকাল ৩টার দিকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে। ভোটে ৪৬ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  এরমধ্যে তিনটি ভোট বাতিল করা হয়।

এদিকে ভোটের ফলাফল ঘোষণার পরপর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচছা জানায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি- শাকিল, সাধারণ সম্পাদক- জুয়েল

আপডেট সময় : ০৪:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫