ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ০৮:২১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জে (ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ ট্রেনে নারকেল ও পপকর্ন বিক্রির ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে আল আমিন নামে এক পপকর্ন বিক্রেতাকে আন্তঃনগর ট্রেনে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশন পৌঁছালে তাদের ট্রেন থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আল আমীন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চড়বথুয়াতুলি গ্রামে। তার পিতার নাম মন্টু মিয়া।

নিহত আল আমিনের চাচাতো ভাই মাহবুবুর রহমান জানান, ট্রেনে নারিকেল ও পপকর্ন বিক্রি নিয়ে আকাশ, সুজন ও কুদরতের সঙ্গে আলামিনের বেশ কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাতে একতা ট্রেনটি দিনাজপুরের সেতাবগঞ্জ স্টেশন থেকে পীরগঞ্জ অভিমুখে ছাড়লে চলন্ত ট্রেনেই প্রতিপক্ষরা ছুরি দিয়ে আল আমিনের গলা কেটে দেয়। এ সময় মিলন নামে আরও এক হকার আহত হয়। পীরগঞ্জ রেলস্টেশনে রক্তাক্ত অবস্থায় উভয়কে ট্রেন থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে আল আমিনকে মৃত ঘোষণা করা হয়। মিলন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়িও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চড় বথুয়াতুলি গ্রামে।

পীরগঞ্জ রেলস্টেশনের সহকারী মাষ্টার আব্দুল আজিজ জানান, স্টেশনে লোকজন গুরুতর অবস্থায় দুই ব্যক্তিকে ট্রেন থেকে নামায় এবং হাসপাতালে নিয়ে যায়। শুনেছি তারা হকার। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে একজনের গলা ছুরি দিয়ে কেটে দেওয়া হয়। আহত করা হয় অণ্যজনকে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম আল আমিনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে পীরগঞ্জ রেল স্টেশন এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আপডেট সময় : ০৮:২১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫