ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে স্বর্ণের বারসহ আটক-৩,প্রাইভেটকার জব্দ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত স্যানিটারী ইন্সপেক্টর সেমাজুল হকের বিরুদ্ধে ড্রেনেজ অব্যবস্থাপনা ও জন্মনিবন্ধন সংশোধনে অর্থ আদায়ের অভিযোগ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত  পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরন বিতরণ বিরলে নোনাখাড়ি পুনঃ খননের উদ্বোধন

সাতক্ষীরায় তরুণদল নেতা আতা বিতর্কে!

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ততা ও বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করার অভিযোগ এনে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা। এ বিষয়ে জেলা তরুণদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক আবুল বাশারসহ কয়েকজন নেতা কেন্দ্রীয় নেতৃত্বের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আশিকুর রহমান আতা দীর্ঘদিন ধরে সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। অভিযোগকারীদের দাবি, আতার বিরুদ্ধে যেসব বিষয় প্রমাণসহ উঠে এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য— আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিং ও কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ, আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো, বিভিন্ন সময়ে আওয়ামী লীগপন্থী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা ও রাজনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কর্মসূচিতে তার অংশ নেওয়ার ছবি-ভিডিও ভাইরাল হওয়া, ৫ আগস্টের পূর্বে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা ও বিভ্রান্তি ছড়ানো
উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখা, বিশেষ করে কুশলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র হয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে হুমকি-ধামকি ও মামলার ভয় দেখানো, ৫ আগস্টের পর কয়েকজন বিএনপি নেতাকে ‘ম্যানেজ’ করে অনুপ্রবেশের মাধ্যমে জেলা তরুণদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে মনোনীত হওয়া।
অভিযোগে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড বিএনপি ও অঙ্গসংগঠনের ভিত্তি দুর্বল করে। এতে শুধুমাত্র সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়নি, বরং দলের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং তরুণদের মধ্যে নেতিবাচক মনোভাবের জন্ম নিয়েছে।
সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ এবং সাধারণ সম্পাদক আবুল বাশার লিখিত অভিযোগে উল্লেখ করেন—
দলের শৃঙ্খলা পরিপন্থী এমন কর্মকাণ্ড কোনভাবেই বরদাশতযোগ্য নয়। ব্যক্তিস্বার্থে সরকারি দলের সাথে আঁতাত করে তরুণদলে অনুপ্রবেশের চেষ্টা সংগঠনের প্রতি বড় ধরনের বিশ্বাসঘাতকতা।
এ অবস্থায় তারা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন—
আশিকুর রহমান আতা’কে জেলা তরুণদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অবিলম্বে বহিষ্কার করে দলকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।
অভিযোগটি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছানোর পর বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরায় তরুণদল নেতা আতা বিতর্কে!

আপডেট সময় : ০৫:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫