বিরলে ইউপি’ চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় গ্রেফতার
- আপডেট সময় : ০২:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়’কে নাশকতা চেষ্টার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মুকুল চন্দ্র রায় বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পূর্ব রাজারামপুর গ্রামের মৃত. নলিত চন্দ্র রায়ের ছেলে।
(২৭ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর বড় মাঠ সংলগ্ন হোকার্স মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, নাশকতা চেষ্টার মামলায় এজাহার নামীয় আসামি হওয়ায় ১২নং রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়’কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে
প্রেরণ করা হয়েছে। যার মামলা নং-২৪।
উল্লেখ, আটককৃত ইউপি, চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের চলমান দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি রাজারামপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি ছিলেন।

















